শিলার সদ্য তিন ব্যাঘ্রপুত্র শাবকদের নামকরণের সিদ্ধান্ত বনমন্ত্রীর - The News Lion

শিলার সদ্য তিন ব্যাঘ্রপুত্র শাবকদের নামকরণের সিদ্ধান্ত বনমন্ত্রীর

 



দি নিউজ লায়ন;    দার্জিলিং রেড পান্ডা মুক্তির দিনই শিলার সদ্য তিন ব্যাঘ্রপুত্র শাবকদের নামকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বনমন্ত্রী। ২৬শে নভেম্বর দার্জিলিং হিমালয়ান জুয়োলজিকল পার্কে রেড পান্ডা সিঙ্গালীলার জঙ্গলের ছাড়ার আনুষ্ঠানিক উদ্বোধনে আসছেন বনমন্ত্রী সেদিনই শিলার তিন সদ্যজাত ব্যাঘ্রশাবকদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন সাফারি কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রী বলে জানা যাচ্ছে।


 সাফারি পার্কে ডিরেক্টর বাদল দেবনাথ জানান আমরা ইতিমধ্যেই তিন সদ্যোজাত রয়্যাল বেঙ্গলের লিঙ্গ নির্ধারণ করে যাবতীয় তথ্য অরণ্য ভবনে পাঠিয়েছি। নামকরনের আবেদনও জানানো হয়েছে। এখনও নামকরণের বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। 


তবে চলতি মাসেই বনমন্ত্রীর দার্জিলিং সফরে এসে নামকরণের বিষয়ে আলোচনা করবেন তেমন সম্ভবনার কথা আমরা জানতে পেরেছি বলে জানান তিনি।এদিকে নাদুসনুদুস হয়ে উঠেছে শিলার রয়্যাল ব্যাঘ্র ত্রয়ী। বর্তমানে তাদের বয়স তিন বছর। মাতৃদুগ্ধের পাশাপাশি মায়ের সঙ্গে মাংস খেতে শিখেছে তারা। শনিবার সাফারি পার্কের তরফে বাঘিনী মা শিলার সঙ্গে সদ্যোজাত তিন সন্তানের খুনসুটির ছবি সামনে আনা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.